সভাপতির বাণী
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দ,
আধুনিক বিশ্ব দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। এই বাস্তবতায় কারিগরি শিক্ষা একটি জাতির টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আমাদের প্রতিষ্ঠান দক্ষ, আত্মনির্ভরশীল ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কারিগরি শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। আমাদের প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ প্রশিক্ষক এবং যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলছে।
আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশে-বিদেশে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে সম্মানের সাথে প্রতিষ্ঠিত হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একান্তভাবে প্রয়োজন।
পরিশেষে, এই প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে একটি দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাই।
ধন্যবাদান্তে,
শাম্মী কায়সার
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার
লোহাগড়া এম হক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়
লোহাগড়া,নড়াইল।
